× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেহাল কালভার্ট যেন মারণফাঁদ

পলাশ শরীফ, মোরেলগঞ্জ (বাগেরহাট)

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩ ১৬:০৭ পিএম

আপডেট : ২৫ আগস্ট ২০২৩ ১৭:২১ পিএম

মোরেলগঞ্জের নিশানবাড়িয়ার ভাষান্দল-হোগলপাতি সংযোগ কালভার্টটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছে এলাকাবাসী। প্রবা ফটো

মোরেলগঞ্জের নিশানবাড়িয়ার ভাষান্দল-হোগলপাতি সংযোগ কালভার্টটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছে এলাকাবাসী। প্রবা ফটো

বাগেরহাটের মোরেলগঞ্জের একটি কালভার্ট দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় স্থানীয়রা ব্যাপক দুর্ভোগে পড়েছেন। নিশানবাড়িয়ার ভাষান্দল-হোগলপাতি সংযোগ কালভার্টটি ৫ বছর ধরে বেহাল থাকায় বিঘ্নিত হচ্ছে প্রায় ৬ হাজার মানুষের স্বাভাবিক যাতায়াত। 

জানা গেছে, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ভাষান্দল ও হোগলপাতি গ্রামের মধ্যে সংযোগ রক্ষাকারী কালভার্টটি ২০১০ সালে নির্মিত হয়। এটির দুই পাড়ে পর্যাপ্ত মাটি ভরাট না করায় নির্মাণের কিছু দিন পরেই ব্যবহারের অনুপযোগী হয়ে যায়। সংযোগ সড়ক ভেঙে বর্তমানে খালের মাঝখানে অবস্থান করছে কালভার্টটি। জোয়ার এলেই পানিতে ডুবে যায় কালভার্টের সংযোগ সড়ক। নারী-শিশু, শিক্ষার্থী ও বৃদ্ধদের পারাপারে ব্যবহার করতে হয় নৌকা। 

নিশানবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, ‘এটি নির্মাণেই যথেষ্ট ত্রুটি ছিল। এখন ভাঙাচোরা অবস্থায় খালের মধ্যে অবস্থান করছে। বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানানো হয়েছে।’ 

মোরেলগঞ্জ উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, ‘আপাতত বরাদ্দ না থাকায় চেয়ারম্যানকে পরিষদের বরাদ্দ থেকে কালভার্টটি সংস্কার করে চলাচল উপযোগী করার জন্য বলা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা