× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধানমন্ডি লেকে গোসলে করতে নেমে ডুবে কিশোরের মৃত্যু

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ১৭ জুলাই ২০২২ ১৪:৩৩ পিএম

 ধানমন্ডি লেক। সংগৃহীত ছবি

ধানমন্ডি লেক। সংগৃহীত ছবি

রাজধানীর ধানমন্ডি-১২ নম্বর লেকে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে আবির হোসেন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ জুলাই) দিবাগত রাত ১২টার সময় লেকে তার মরদেহ ভেসে উঠে। পরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।

নিহত আবির হোসেনের বাবা শাহ আলম ঢাকা পোস্টকে বলেন, আমাদের বাসা হাজারীবাগ থানা এলাকার শিকদার মেডিকেলের পাশে। শনিবার দুপুরে আবির বন্ধুদের সঙ্গে গোসল করতে ধানমন্ডি লেকে যায়। পরে সে আর পানি থেকে উঠতে পারেনি। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। পরে আমরা রাতে খবর পাই ধানমন্ডি লেকে তার মরদেহ ভেসে উঠে। বিষয়টি জানালে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

তিনি আরো বলেন, আমি ফুটপাতে একটি কাপড়ের দোকানে কাজ করি। সে আমার একমাত্র সন্তান ছিল।

বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া ঢাকা পোস্টকে বলেন, হাজারীবাগ থেকে কয়েকজন বন্ধু মিলে গতকাল দুপুরে আবির ধানমন্ডি লেকে গোসল করতে আসে। সবাই উঠে এলেও সে পানিতে তলিয়ে যায়। তারা বন্ধুরাও খোঁজাখুঁজি করে তাকে পায়নি। রাতে মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে আবিরের পরিবার ধানমন্ডি লেকে আসে। এরপর মরদেহ আমরা উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা