× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুষ্ঠু নির্বাচনে প্রয়োজনে প্রশাসনেও রদবদল হবে : ইসি রাশেদা

মুন্সীগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩ ২১:৩৪ পিএম

আপডেট : ২৩ আগস্ট ২০২৩ ২১:৪২ পিএম

সুষ্ঠু নির্বাচনে প্রয়োজনে প্রশাসনেও  রদবদল হবে : ইসি রাশেদা

সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রয়োজনে নির্বাচনকালীন প্রশাসনেও রদবদল আনা হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। বুধবার (২৩ আগস্ট) দুপুরের দিকে মুন্সীগঞ্জ শহরের দেওভোগ এলাকায় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় পরিচয়পত্র-সংক্রান্ত বিষয়ে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রাশেদা সুলতানা জাতীয় পরিচয়পত্র কার্যক্রম সম্পর্কে বলেন, ’নির্বাচন কার্যালয়গুলোতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রমে গতি আনতে এবার মাঠপর্যায়ে নেমেছেন খোদ নির্বাচন কমিশনাররা। নাগরিকদের গুরুত্বপূর্ণ এ কাজ যেন হয়রানিমূলক না হয়, সে বিষয়েও পর্যবেক্ষণ করা হচ্ছে।’

নির্বাচন কমিশনার আরও বলেন, ’বর্তমানে জাতীয় পরিচয়পত্র জনগণের কাছে একটি প্রয়োজনীয় ডকুমেন্ট হয়ে দাঁড়িয়েছে। এটি ছাড়া অনেক কাজই করা সম্ভব হয় না। আমরা চাচ্ছি, অতি দ্রুততার সঙ্গে যেন মানুষ জাতীয় পরিচয়পত্র পায়, যারা পাওয়ার যোগ্য। কাজটি যেন মানুষের হয়রানিমূলক না হয়। এজন্য আমরা কমিশনাররা বিভিন্ন স্থানে যাচ্ছি।’

তিনি বলেন, ’আমরা চাচ্ছি প্রবাসীদের ভোটার করতে। দুবাই ও আবুধাবিতে জাতীয় পরিচয়পত্রের কাজ চলছে। খুব তাড়াতাড়ি যুক্তরাষ্ট্রেও এ কার্যক্রম চলবে। একযোগে সব দেশে করলে লোকবল প্রয়োজন হবে। এজন্য পর্যায়ক্রমে আরও দেশে করা হবে।’

মতবিনিময় সভায় জেলা নির্বাচন অফিসার বশির আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিফা খান প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা