বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩ ১৯:০৩ পিএম
বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নের যুবলীগের সদস্য শামীম হাওলাদার। প্রবা ফটো
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় বরিশালের বাকেরগঞ্জে এক যুবলীগ সদস্যকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত ওই যুবলীগ নেতার নাম- শামীম হাওলাদার। তিনি রঙ্গশ্রী ইউনিয়নের যুবলীগের সদস্য।
মঙ্গলবার (২২ আগস্ট) উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোকলেচুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
মোকলেচুর রহমান বলেন, জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পর ইউনিয়ন যুবলীগ সদস্য শামীম হাওলাদার তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে শোক জানিয়ে পোস্ট করেন। এ নিয়ে উপজেলা জুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ঘটনাটি দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী বলেই শামীম হাওলাদারকে বহিষ্কার করা হয়েছে।
যুবলীগ নেতা শামীম হাওলাদারের কাছে বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার কোনো বক্তব্য নাই। এটা আমার উপর একটা চক্রান্ত।