টাঙ্গাইল প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩ ২১:৫০ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৩ ২২:২১ পিএম
সাভারের ধামরাই এলাকা থেকে সোনা মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রবা ফটো
টাঙ্গাইলের
সখীপুরে গৃহবধূ শাহিদা আক্তারকে হত্যার ঘটনার নয় মাস পর স্বামী সোনা মিয়াকে গ্রেপ্তার
করেছে পুলিশ। মঙ্গলবার (২২ আগস্ট) সকালে সাভারের ধামরাই এলাকা থেকে তাকে গ্রেপ্তার
করা হয়।
গ্রেপ্তারকৃত
সোনা মিয়া সখীপুর উপজেলার কৈয়ামধু গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন।
মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৯ নভেম্বর সকালে সোনা মিয়া তার স্ত্রী শাহিদাকে নিয়ে কাঠ কাটতে দেওবাড়ী বনে যান। সেখানে দুজনের কথা কাটাকাটির একপর্যায়ে সোনা মিয়া দা দিয়ে শাহিদাকে কুপিয়ে সেখান থেকে পালিয়ে যান। ঘটনাস্থলেই শাহিদার মৃত্যু হয়। এরপর থেকেই সোনা মিয়া পলাতক ছিলেন। ঘটনার দিন সন্ধ্যায় শাহিদার বড় ভাই হাফেজ আলী বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেন।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, দীর্ঘদিন ধরে পুলিশ সোনা মিয়াকে খুঁজে বেড়াচ্ছিল। আজ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।