× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুড়িগ্রামে পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৩ ১৮:৫৮ পিএম

আপডেট : ২২ আগস্ট ২০২৩ ১৯:১৭ পিএম

পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করে। প্রবা ফটো

পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করে। প্রবা ফটো

কুড়িগ্রামের রাজারহাটে পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার চাকিরপশার ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের খুলিয়াতারী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো, চাকিরপশার ইউনিয়নের খুলিয়াতারী গ্রামের রিপন মিয়ার আট বছর বয়সি মেয়ে রোকসানা আক্তার ও ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের মেদনী খিতাব খাঁ গ্রামের সোলাইমান আলীর সাত বছর বয়সি মেয়ে সোহানা আক্তার। সোহানা খুলিয়াতারী গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, মঙ্গলবার দুপুরে বাড়ির সামনের একটি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় রোকসানা ও সোহানা। পরে দীর্ঘসময় তারা বাড়ি ফিরে না এলে বাড়ির আশপাশে খুঁজতে থাকে পরিবারের সদস্যরা। একপর্যায়ে বাড়ির সামনের পুকুরে মরদেহ দুটি ভাসতে দেখে তাদের পরিবার। পরে স্থানীয়রা মরদেহ দুটি উদ্ধার করে।

ওসি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুই শিশুর মৃত্যুর ঘটনায় থানায় দুটি অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হবে। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা