× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ষড়যন্ত্রকারীরা আগস্ট মাসেই সকল অপকর্ম ঘটায় : ক্যাপ্টেন তাজ

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৩ ১৭:১৭ পিএম

আপডেট : ২২ আগস্ট ২০২৩ ১৭:৫৮ পিএম

আলোচনা সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব:) এবি তাজুল ইসলাম  এমপি।  প্রবা ফটো

আলোচনা সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব:) এবি তাজুল ইসলাম এমপি। প্রবা ফটো

ষড়যন্ত্রকারীরা আগস্ট মাসেই সব ধরনের অপকর্ম ঘটানোর চেষ্টা করে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম এমপি।

তিনি বলেন, ‘১৫ আগস্ট ও ২১ আগস্ট একই সূত্রে গাঁথা। ষড়যন্ত্রকারীরা আগস্ট মাসেই সকল ধরনের অপকর্ম ঘটানোর চেষ্টা করে। মাননীয় প্রধানমন্ত্রীকে মহান আল্লাহ বাঁচিয়ে রেখেছেন দেশ ও জাতীর সেবা করার জন্য। আপনারা সচেতন থাকবেন আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।’

সোমবার (২১ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিভীষিকাময় রক্তাক্ত ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

বাঞ্ছারামপুর উপজেলা চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের সঞ্চালনায় বক্তারা এ সময় বলেন, জামায়াত-শিবির ও বিএনপি সরকার কর্তৃক বিভিন্ন সময় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালানো হয়েছে। কিন্তু জনগণের প্রিয় নেত্রীকে সব সময় আল্লাহ রক্ষা করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি প্রিন্সিপাল আবুল খায়ের দুলাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহসিনুল হক বাবু, কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল-রহমান জনি, শিক্ষাবিষয়ক সম্পাদক সাইদ আহমেদ বাবু, পৌর মেয়র মো. তফাজ্জল হোসেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান সায়েদুল ইসলাম ভুইয়া বকুল, মহিলা ভাইস-চেয়ারম্যান জলি আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহমুদুল হাসান ভুইয়া, পৌর যুবলীগ সভাপতি কামাল আহমেদ, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, বাঞ্ছারামপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম মাসুদ প্রমুখ।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা