× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাঈদীর মৃত্যুতে শোক

এবার গোয়ালন্দে চার ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৩ ১১:১০ এএম

আপডেট : ২২ আগস্ট ২০২৩ ১১:২৮ এএম

এবার গোয়ালন্দে চার ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় রাজবাড়ীতে ছাত্রলীগের চার নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারের সুপারিশও পাঠানো হয়েছে কেন্দ্রে।

সোমবার (২১ আগস্ট) রাতে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া অসাম্প্রদায়িক চেতনা বহন করা একটি সংগঠন। এই সংগঠনের নীতি ও আদর্শ ভুলে নৈতিক অবক্ষয় হওয়া কারও স্থান নেই ছাত্রলীগে। ছাত্রলীগ রাজবাড়ী জেলা শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক সাম্প্রতিক সময়ে নীতি-আদর্শ ও সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকায় স্ব স্ব সাংগঠনিক পদ থেকে তাদের অব্যাহতি দেওয়া হলো।

অব্যাহতিপ্রাপ্তরা হলেন বালিয়াকান্দি সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আল আদিত জিসান, বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রনি খান, গোয়ালন্দ পৌর ছাত্রলীগের প্রচার সম্পাদক নাফিজ কবির শিশির, রাজবাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রুদ্র মাহমুদ।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদ বলেন, এই সংগঠনের কোনো নেতাকর্মী যদি যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে লেখালেখি করেন এবং তিনি যদি আমার আপন ছোট ভাইও হন, তাহলে তাকেও ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা