× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রূপগঞ্জে সরকারি সম্পত্তি আত্মসাৎ করতে না পেরে যুবককে কুপিয়ে জখম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৩ ২৩:১১ পিএম

রূপগঞ্জে সরকারি সম্পত্তি আত্মসাৎ করতে না পেরে যুবককে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি সম্পত্তি আত্মসাৎ করতে না পেরে প্রভাবশালীরা ক্ষিপ্ত হয়ে সাগর (২৫) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত ওই যুবককে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার (২১ আগস্ট) বিকালে উপজেলার শিংলাবো এলাকায় এ ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসাধীন সাগর ও পুলিশ সূত্রে জানা যায়, ভুলতা ইউনিয়নের টেলাপাড়া গ্রামের আফজাল হোসেন নামে এক ব্যক্তি আমলাবা মৌজার আরএস ৩৫৯ খতিয়ানের ১৫৯৬ দাগের সরকারি অর্পিত ৫৫ শতাংশ জমি ভুয়া কাগজে মালিক দাবি করে দখল করে রাখেন। পরে ওই জমি স্থানীয় ব্যবসায়ী ইমরান হোসেন, ফয়সাল, হিমেল, রাজিব হোসেন, আরিফুল ইসলাম, মাইনুল ইসলাম মানিক ও বেলায়েত হোসেনকে সরকারিভাবে লিজ দেওয়া হয়। পরে লিজ গ্রহীতারা সরকারি জমির সম্পূর্ণ খাজনা পরিশোধ করেন। উপজেলা প্রশাসনের নির্দেশে ৫৫ শতাংশ জমি ওই প্রভাবশালী থেকে দখলমুক্ত করা হয়। লিজ গ্রহীতারা জমিটি দেখাশোনার জন্য সাগরকে দায়িত্ব দেন। গতকাল বিকালে গাউছিয়া মার্কেটে যাওয়ার পথে আল আমিনের বাড়ির সামনে আফজাল হোসেনের ছেলে কাওসার আহমেদ শুভ তার সহযোগী অনিক, সেরাজুল ইসলাম, কুলসুমসহ ১০-১২ জনের দল ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সাগরের পথরোধ করে গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর জখম করে তারা। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

আহত সাগর জানান, তাকেসহ সরকারি জমি যাদের লিজ দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে বলে হুমকি দেয় হামলাকারীরা। এ বিষয়ে অভিযুক্ত সেরাজুল ইসলাম বলেন, ‘আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।’

ঘটনার সত্যতা স্বীকার করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, হামলার ঘটনায় রূপগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। আসামিদের গ্রেপ্তার করা হবে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা