× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুবকের ঘুসিতে শ্রমিকের মৃত্যু, আদালতে অভিযুক্তের স্বীকারোক্তি

বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ১৯:১১ পিএম

আপডেট : ২০ আগস্ট ২০২৩ ২৩:৩৬ পিএম

যুবকের ঘুসিতে শ্রমিকের মৃত্যু, আদালতে অভিযুক্তের স্বীকারোক্তি

কুমিল্লার বুড়িচংয়ে ২০ টাকা নিয়ে তর্কের একপর্যায়ে ঘুসিতে গিয়াস উদ্দিন নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীরা অভিযুক্ত যুবক রাব্বিকে আটক করে পুলিশে দিয়েছে। রাব্বির বাড়ি নেত্রকোনা জেলার বারহাড্ডা থানার দেউলী গ্রামে।

বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কাজী হাসান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গিয়াস উদ্দিন ও রাব্বি দুজনে একসাথে কনস্ট্রাকশনের কাজ করত। শনিবার সারা দিন একসাথে কাজ করে টাকা নিয়ে কংশনগর বাজারে আসে। গিয়াস উদ্দিন কাজের টাকা থেকে রাব্বিকে ২০ টাকা কম দেওয়ায় রাব্বি উত্তেজিত হয়। এক পর্যায়ে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। এ সময় রাব্বি গিয়াস উদ্দিনকে ঘুসি মারলে সে মাটিতে লুটিয়ে পরে। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে গোমতী হাসপাতল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই রাতে বুড়িচং থানায় একটি হত্যা মামলা করেন। 

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খন্দকার জানান, রবিবার রাব্বিকে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়। সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা