× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজবাড়ীতে বোমা বিস্ফোরণে হাতের কবজি উড়ে গেল কিশোরের

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ১৭:৫৯ পিএম

আপডেট : ২০ আগস্ট ২০২৩ ১৮:৩৪ পিএম

আহত কিশোর সুমন শেখ। প্রবা ফটো

আহত কিশোর সুমন শেখ। প্রবা ফটো

রাজবাড়ীর বেলগাছি রেলস্টেশন এলাকায় বোমা বিস্ফোরণে সুমন শেখ নামে এক বাক ও শ্রবণ প্রতিবন্ধী কিশোরের হাতের কবজি  উড়ে গেছে। পরে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা।

সুমন সদর উপজেলার খানগঞ্জ বেলগাছির হরিহরপুর গ্রামের হালিম শেখের ছেলে। রবিবার (২০ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

সুমনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর কথা বললেও অর্থাভাবে নিতে পারেনি ওই কিশোরের পরিবার। পরে তাকে সদর হাসপাতালেই ভর্তি রাখা হয়।

সুমনের মা মালেকা বেগম বলেন, ‘এমনিতেই আমার ছেলে মানসিকভাবে কিছুটা অসুস্থ। মাঝে মাঝে সে না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। আজও সে না বলে বাড়ি থেকে বের হয়। পরে জানতে পারি বাঁশ ঝাড়ে পড়ে থাকা বোমা বিস্ফোরণে আমার ছেলে আহত হয়েছে।’

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান জানান, এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে বোমা বিস্ফোরণের আলামতও পেয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা