× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এইচএসসি পরীক্ষায় নকল সরবারাহের অভিযোগে যুবকের কারাদণ্ড

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ১৭:৩৯ পিএম

আপডেট : ২০ আগস্ট ২০২৩ ১৮:১৮ পিএম

অনিক হোসেনকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রবা ফটো

অনিক হোসেনকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রবা ফটো

নোয়াখালীর বেগমগঞ্জে এইচএসসি পরীক্ষা চলাকালীন নকল সরবারাহের অভিযোগে মো. অনিক হোসেন নামের এক যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ২০০ টাকা জরিমানা করা হয়। 

রবিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার শহীদ আমান উল্যাপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ে এ অভিযান পরিচালনা করেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ও বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাত।

দণ্ডিত মো. অনিক হোসেন সোনাইমুড়ী উপজেলার অম্বর নগর গ্রামের বেলাল হোসেনের ছেলে। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বেগমগঞ্জ উপজেলার আমান উল্যাহপুর ইউনিয়নের শহীদ আমান উল্যাপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ে নকল সরবারাহের সময় হাতে নাতে ধরা পড়েন মো. অনিক হোসেন। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাত অনিককে সাত দিনের কারাদণ্ড এবং নগদ ২০০ টাকার অর্থদণ্ড প্রদান করেন। 

বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ও বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাত প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এইচএসসি পরীক্ষা চলাকালীন নকল সরবরাহ করায় অনিককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যহত থাকবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা