× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হবিগঞ্জে চা শ্রমিকদের ধর্মঘট স্থগিত

হবিগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ১৪:২৯ পিএম

আপডেট : ২০ আগস্ট ২০২৩ ১৫:২৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইমাম ও বাওয়ানী চা বাগানের শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধে আন্তঃমন্ত্রণালয় সভা ডেকেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এদিকে পূর্বঘোষিত চা শ্রমিকদের কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। 

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে এ বৈঠক হবে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সচিবালয়ে ইমাম ও বাওয়ানী চা বাগানের সংকট সমাধানে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে মালিকপক্ষকে উপস্থিত থাকতে বলা হয়েছে। সেই বৈঠক থেকে সমাধানের যথাযাথ উদ্যোগ গ্রহণ করা হবে। 

ইমাম চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি রামভজন দাস ও বাওয়ানী চা বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক জনক কানু জানান, বারবার আশ্বাস দিয়ে কোনো প্রকার সমাধান না হওয়ায়, আশ্বাস থেকে বিশ্বাস উঠে গেছে শ্রমিকদের। বাংলাদেশি চা-সংসদ ও বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের মধ্যে সম্পাদিত শ্রমচুক্তি মোতাবেক তাদের বকেয়া অর্থ পরিশোধ করছেন না বাগান মালিক মাসুদ চৌধুরী ও জিকে মাইনউদ্দিন।

তারা জানান, বাগান দুটিতে নিয়োজিত ৩৬০ জন স্থায়ী শ্রমিকের ২০১৯-২০ ও ২০২১-২২ অর্থ বছরের এরিয়া অর্থ-বোনাস, উৎসব ভাতা, পিএফের বকেয়া টাকা, চিকিৎসা, স্থায়ী বাসস্থান নিশ্চিতকরণসহ মোট ১ কোটি ৬৮টি লাখ টাকা মজুরি পরিশোধ করেনি। এর জন্য গত দেড় মাস ধরে ৭ দফা দাবিতে ধর্মঘট করছে চা শ্রমিকরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা