× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেহেরপুরে বিসিকের উপব্যবস্থাপকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেহেরপুর প্রতিবেদক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ১৩:১৪ পিএম

আপডেট : ২০ আগস্ট ২০২৩ ১৪:১৮ পিএম

মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়। প্রবা ফটো

মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়। প্রবা ফটো

মেহেরপুরে বিসিকের উপব্যবস্থাপক শামসুজ্জামান মিঠুর ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ আগস্ট) সকালে বিসিকের সীমানা প্রাচীরের পুকুর পাড়ের একটি আম গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শামসুজ্জামান মিঠুর বাড়ি ঝিনাইদহ শহরের স্টেডিয়াম পাড়ায়। শামসুজ্জামান মিঠু এর আগে চুয়াডাঙ্গা জেলায় ভারপ্রাপ্ত উপব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। গত জুলাই মাসের ১১ তারিখে প্রমোশন পেয়ে মেহেরপুরে উপব্যবস্থাপক হিসেবে যোগদান করেন। 

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে বিসিকের নিরাপত্তা প্রহরী সীমানার পাশ দিয়ে যাওয়ার সময় গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পায়। পরে বিসিক কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে তার মরদেহ উদ্ধার করে। এ সময় সেখান থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন, চশমাসহ আলামত সংগ্রহ করে। তবে কী কারণে তিনি মারা গেছেন তার কারণ জানা যায়নি এখনও। 

ময়নাতদন্তের রিপোর্ট আসলে এটি হত্যা নাকি আত্মহত্যা তা সঠিকভাবে কারণ জানা যাবে বলেও জানান ওসি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা