× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেরপুরে দোকানে খাদ্যবান্ধব কর্মসূচির ২৭২ বস্তা চাল, মামলা

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ১১:১০ এএম

আপডেট : ২০ আগস্ট ২০২৩ ১১:১১ এএম

শেরপুরে দোকানে খাদ্যবান্ধব কর্মসূচির ২৭২ বস্তা চাল, মামলা

শেরপুরের নকলায় বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে মজুদ করা খাদ্যবান্ধব কর্মসূচির ৩০কেজি ওজনের ২৭২ বস্তা চাল জব্দ করা হয়েছে। শনিবার (১৯ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের রেহার চর মোড় এলাকার একটি দোকান থেকে এসব চাল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন। এ ঘটনায় নকলা থানায় মামলা হয়েছে।

ইউএনও সাদিয়া উম্মুল বানিন নিজে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, রেহার চর মোড় এলাকার মো. চঞ্চল মিয়ার দোকানে খাদ্যবান্ধব কর্মসূচির চাল মজুদের গোপন সংবাদ পায় উপজেলা প্রশাসন। এ তথ্যের ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে এচাল জব্দ করে উপজেলা পরিষদ কার্যালয়ে নেওয়া হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে জানতে দোকানি চঞ্চল মিয়ার মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

ইউএনও সাদিয়া উম্মুল বানিন বলেন, ‘কারা এই চাল মজুদ করে রেখেছে, তা বের করার জন্য সঠিক তদন্তের প্রয়োজন। তবে চঞ্চল মিয়া নামে একজনের নাম প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। এ ব্যাপারে একটি মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা