রাজশাহী অফিস
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩ ২২:২৪ পিএম
রাজশাহী লেখক পরিষদের আয়োজনে শিক্ষাবিশেষজ্ঞ ড. সাধন কুমার প্রণীত ‘বাংলাদেশের শিক্ষানীতি, শিক্ষাব্যবস্থা এবং জাতীয়তাবাদী আন্দোলন’ নামক গবেষণা গ্ৰন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব হয়েছে।
শনিবার (১৯ আগস্ট) বিকালে রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে এই প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোড়ক উন্মোচন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখক পরিষদের সভাপতি অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক। স্বাগত বক্তব্য দেন লেখক পরিষদের সাধারণ সম্পাদক ড. তসিকুল ইসলাম রাজা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. বিশ্বজিৎ ব্যানার্জী। বিশেষ অতিথি ছিলেন রাবির অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র, টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ শওকত আলী, সাবেক অধ্যাপক শিরীন আখতার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের রাজশাহী অঞ্চলের পরিচালক মো. মাহবুবুর রহমান শাহ। সংগীত পরিবেশন করেন ড. সাধন কুমার বিশ্বাস ও তার নাতি কথাসহ অন্য শিল্পীরা।