× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেঘনায় ভেসে এলো মৃত ডলফিন

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩ ২১:৪৭ পিএম

আপডেট : ১৯ আগস্ট ২০২৩ ২১:৫৫ পিএম

মেঘনা নদী থেকে উদ্ধারকৃত মৃত ডলফিন। প্রবা ফটো

মেঘনা নদী থেকে উদ্ধারকৃত মৃত ডলফিন। প্রবা ফটো

লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীতে একটি মৃত ডলফিন ভেসে এসেছে। শনিবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার বড়খেরী ইউনিয়নের বড়খেরী এলাকার মেঘনা নদী থেকে নৌ-পুলিশ ডলফিনটি উদ্ধার করে। প্রায় ৫ ফুট লম্বা ও প্রায় ১২০ কেজি ওজনের মৃত ডলফিনে পচন ধরায় সেটিকে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

এসময় রামগতি উপজেলা মৎস্য অফিসারের প্রতিনিধি রুহুল কবির, উপজেলা লাইভ স্টোক অফিসারের প্রতিনিধি আবদুল কাদের মামুন ও উপজেলা ফরেস্ট অফিসারের প্রতিনিধি জাকির হোসেন উপস্থিত ছিলেন।

বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) ফেরদৌস আহম্মদ বলেন, নদীতে ভেসে ওঠা ডলফিনের অধিকাংশই পচা ছিল। এটির সম্মুখের চোয়াল ভাঙা ছিল। এ ছাড়া বিভিন্ন অংশের চামড়া পচে খসে পড়েছে। ধারণা করা হচ্ছে, প্রায় ১০ দিন আগে কোনো এক নৌযানের পাখার আঘাতে ডলফিনটির চোয়াল ভেঙে যায়। এতে খাবার গ্রহণ করতে না পেরে তার মৃত্যু হয়। বঙ্গোপসাগর রামগতির কাছে হওয়ায় সাগরের স্রোতের সঙ্গে নদীতে ভেসে এসেছে মৃত ডলফিনটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা