× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১২ দিন পর বিদ্যুৎ পেল থানচিবাসী

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩ ২১:৪৬ পিএম

আপডেট : ১৯ আগস্ট ২০২৩ ২১:৫৩ পিএম

১২ দিন পর বিদ্যুৎ পেল থানচিবাসী

ভারী বর্ষণ ও পাহাড়ধসে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ১২ দিনের মাথায় বিদ্যুৎ সংযোগ পেয়েছে বান্দরবানের থানচিবাসী। শনিবার (১৯ আগস্ট) সন্ধ্যার দিকে থানচিতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী।

চলতি মাসের প্রথম দিকে সপ্তাহব্যাপী ভারী বর্ষণে বান্দরবানে বন্যায় বান্দরবান-থানচি সড়কের বিভিন্ন জায়গায় পাহাড়ধসে ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে থানচির সঙ্গে সড়ক যোগাযোগ এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। গত ৬ আগস্ট থেকে উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল।

বান্দরবান বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আমির হোসেন মাসুম জানান, চলতি মাসের প্রথম দিকে ভারী বর্ষণে বান্দরবানে পাহাড়ধসে ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে থানচি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। বিদ্যুৎ বিভাগের কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলে ১২ দিন পর বান্দরবান-থানচি বিদ্যুৎ সংযোগ সচল হলো। কয়েকদিনের মধ্যে জেলার সব জায়গায় বিদ্যুৎ সংযোগ দিতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা