× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাউফলে কবর থেকে কঙ্কাল চুরি

বাউফল (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩ ১৭:০১ পিএম

আপডেট : ১৯ আগস্ট ২০২৩ ১৮:২১ পিএম

কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। সংগৃহীত ফটো

কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। সংগৃহীত ফটো

পটুয়াখালীর বাউফলে বজ্রপাতে নিহত এক জেলের কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরব্যারেট গ্রামে এ ঘটনা ঘটে।

শনিবার (১৯ আগস্ট) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চন্দ্রদ্বীপ ইউপি চেয়ারমান এনামুল হক।

তিনি জানান, চরব্যারেট গ্রামের ফিরোজ হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার প্রায় দুই মাস আগে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত হন। তাকে স্থানীয় খলিফাবাড়ি মসজিদের পাশে কবর দেওয়া হয়। শুক্রবার রাতে দুর্বৃত্তরা কবর খুঁড়ে তার লাশ চুরি করে নিয়ে যায়।

ওই গ্রামের সাবেক মেম্বার আফরোজা বানু বলেন, বজ্রপাতে নিহতের কঙ্কাল নাকি মহামূল্যবান। যার কারণে একটি চক্র এ লাশ চুরি করে বলে শুনেছি। এবার নিজ গ্রামে লাশ চুরির ঘটনা ঘটেছে।  এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বাউফল থানার ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, কঙ্কাল চুরির ব্যাপারে শুনেছি। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা