× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শামছুজ্জামান সেলিমের প্রতি সিপিবির শ্রদ্ধা, ঈশ্বরদীতে দাফন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩ ০০:৩৫ এএম

আপডেট : ১৯ আগস্ট ২০২৩ ১১:৩০ এএম

শামছুজ্জামান সেলিমের প্রতি সিপিবির শ্রদ্ধা। ছবি : সংগৃহীত

শামছুজ্জামান সেলিমের প্রতি সিপিবির শ্রদ্ধা। ছবি : সংগৃহীত

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য ও ক্ষেতমজুর সমিতির সাবেক সভাপতি প্রয়াত শামছুজ্জামান সেলিমের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সিপিবি ও বিভিন্ন বামপন্থি রাজনৈতিক সংগঠন। শুক্রবার বিকালে সিপিবি কার্যালয়ের সামনে মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শনিবার (১৯ আগস্ট) তার মরদেহ নিজ বাড়ি পাবনার ঈশ্বরদী নিয়ে যাওয়া হবে। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন, গার্ড অব অনার ও জানাজার পর ঈশ্বরদীর মুক্তিযোদ্ধা কবরস্থানে তাকে দাফন করা হবে। বৃহস্পতিবার রাত পৌনে ১১টায় তিনি ঢাকায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি একাত্তরের গেরিলা যোদ্ধা ছিলেন। বঙ্গবন্ধু হত্যার পর দুই বছর কারাভোগ করেন।

শামছুজ্জামান সেলিমের মরদেহবাহী গাড়ি পল্টনে পৌঁছালে সিপিবি সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির নেতারা তাকে গ্রহণ করে গার্ড অব অনার দিয়ে দলের অফিসে নিয়ে যান। মরদেহ লাল পতাকায় আচ্ছাদিত করে তাকে সম্মান জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে শনিবার সারা দেশে সিপিবি শোক দিবস পালনের ঘোষণা দেয়।

এ সময় আরও শ্রদ্ধা নিবেদন করে ক্ষেতমজুর সমিতি, ট্রেড ইউনিয়ন কেন্দ্র, কৃষক সমিতি, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, কেন্দ্রীয় খেলাঘর আসর, গণতান্ত্রিক আইনজীবী সমিতি, ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস ফর এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট, হকার্স ইউনিয়ন, প্রাইভেট কার অ্যান্ড ড্রাইভারস ইউনিয়ন, বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাসদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাসদ, গণতন্ত্রী পার্টি, সাম্যবাদী আন্দোলন, বাসদ (মার্কসবাদী), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, কমিউনিস্ট লীগ, ন্যাপ-ছাত্র ইউনিয়ন-কমিউনিস্ট পার্টি গেরিলা বাহিনী প্রভৃতি সংগঠন।

শ্রদ্ধা নিবেদন শেষে বক্তব্য দেন সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সাবেক সভাপতি মনজুরুল আহসান খান, মুজাহিদুল ইসলাম সেলিম, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রেজা।

সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেন, ‘শামছুজ্জামান সেলিম ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট আদর্শের প্রতীক। তিনি হাজার হাজার তরুণকে কমিউনিস্ট আদর্শ ও আন্দোলনে উদ্বুদ্ধ করেছেন। তার দেখানো আদর্শের পথ ধরেই কমিউনিস্ট পার্টি বিপ্লবী আন্দোলন এগিয়ে নেবে। জাতি তার অবদান চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’

এর আগে শুক্রবার দুপুরে মোহাম্মদপুর মসজিদে শামছুজ্জামান সেলিমের প্রথম ও বিকালে রায়েরবাজার মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা