× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি বাঁকা পথে ক্ষমতায় যাওয়ার চেষ্টা চালাচ্ছে : তালুকদার আব্দুল খালেক

মোংলা (খুলনা) প্রতিবেদক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩ ২৩:০০ পিএম

মোংলা পৌর আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় মেয়র তালুকদার আব্দুল খালেক । প্রবা ফটো

মোংলা পৌর আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় মেয়র তালুকদার আব্দুল খালেক । প্রবা ফটো

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক বলেছেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য দেশের প্রত্যন্ত অঞ্চলে উন্নয়ন হচ্ছে। তিনি না থাকলে পদ্মা সেতু তৈরি হতো না। তার নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। চলমান এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের কোনো বিকল্প নেই। বিএনপি আবারও বাঁকা পথে ক্ষমতায় যেতে চেষ্টা চালাচ্ছে। কিন্তু বিএনপির সেই স্বপ্ন কখনও বাস্তবায়ন হবে না।’

শুক্রবার (১৮ আগস্ট) বিকালে মোংলা পৌর আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তালুকদার আব্দুল খালেক বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিব শুধু একজন রাজনৈতিক নেতাই ছিলেন না, তিনি মানুষ হিসেবে ছিলেন সকল গুণের অধিকারী। কথা ও পোশাকে নয়, কাজের মাধ্যমে বঙ্গবন্ধুকে ভালোবেসে স্ব-স্ব অবস্থান থেকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলেই তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়তে সক্ষম হব। 

তিনি বলেন, ‘দেশে ইতোমধ্যে পদ্মা সেতু, মেট্রোরেলসহ বিভিন্ন মেগা প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। আরও মেগা প্রকল্পের উদ্বোধন হবে। উন্নয়ন ও অগ্রযাত্রায় আরেক ধাপ এগিয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে আবারও জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। আমার বিশ্বাসÑ রামপাল-মোংলার মানুষ কখনও বঙ্গবন্ধু, মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশ ও জননেত্রী শেখ হাসিনার প্রশ্নে আপস করেনি, আগামীতেও করবে না।’

কেসিসি মেয়র বলেন, ‘বিএনপি ভালো করেই জানে, তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে না। তাই তারা মাঝেমধ্যেই নতুন ফর্মুলা নিয়ে হাজির হয়। ক্ষমতায় আসতে হলে সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। পেট্রোল বোমা মেরে মানুষ হত্যাকারী, লুটেরা বিএনপি কোনোদিন এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে না।’

উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর মেয়র শেখ আব্দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ আ.সালাম, সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার, সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) মুশফিকুর রহমান তুষার, মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা