× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে করোনার টিকা পেল ৪৬ হাজার শিশু

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ : ১১ অক্টোবর ২০২২ ২১:১৮ পিএম

আপডেট : ১২ অক্টোবর ২০২২ ১২:০০ পিএম

জেলা ও উপজেলা পর্যায়ে ৫-১১ বছর বয়সি শিশুদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। ছবি : সংগৃহীত

জেলা ও উপজেলা পর্যায়ে ৫-১১ বছর বয়সি শিশুদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। ছবি : সংগৃহীত

চট্টগ্রামসহ সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে ৫ থেকে ১১ বছর বয়সি শিশুদের করোনা টিকাদানে বিশেষ কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রম শুরুর প্রথম দিনে মঙ্গলবার (১১ অক্টোবর) চট্টগ্রামের ১৪ উপজেলায় ৪৫ হাজার ৭০৫ জন শিশুকে করোনার টিকা দেওয়া হয়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াস চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে টিকাদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘প্রথম দিন ১৪ উপজেলার ২৬৪ স্কুলে টিকাদান কর্মসূচি চলে। এ সময় ৪৫ হাজার ৭০৫ জন শিশুকে করোনার টিকা দেওয়া হয়। তবে লক্ষ্যমাত্রা ছিল ৫৫ হাজার ৮৬১ শিশুকে টিকা দেওয়ার। প্রথম দিন লক্ষ্যমাত্রার কিছু কম শিশুকে টিকা দেওয়া গেছে।’

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, মঙ্গলবার আনোয়ারার ১১ স্কুলের ২ হাজার ৯৪০, বাঁশখালীর ১৫ স্কুলের ২ হাজার ৪০৬, বোয়ালখালীর ১৮ স্কুলের ৩ হাজার ৪৫৫, চন্দনাইশের ২২ স্কুলের ৩ হাজার ৩৩৬, ফটিকছড়ির ২ স্কুলের ৮৫০, হাটহাজারীর ৪৩ স্কুলের ৬ হাজার ৭০০, লোহাগাড়ার ১৯ স্কুলের ৪ হাজার ৫২, মিরসরাইয়ের ৩৩ স্কুলের ৪ হাজার ৯৯৬, পটিয়ার ৪২ স্কুলের ৬ হাজার ১৯০, রাঙ্গুনিয়ার ১ স্কুলের ২৮৮ , রাউজানের ৩ স্কুলের ৩১৮, সন্দ্বীপের ১৫ স্কুলের ৩ হাজার ৯৬৫, সাতকানিয়ার ৩২ স্কুলের ৫ হাজার ২২ ও সীতাকুণ্ডের ৮ স্কুলের ১ হাজার ৬৩৬ শিশুকে করোনার টিকা প্রদান করা হয়।

প্রবা/রাই/জেও

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা