× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাঈদীর মৃত্যুতে শোক, গোপালগঞ্জে ছাত্রলীগের ৬ নেতা বহিষ্কার

গোপালগঞ্জ প্রতবিদেক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩ ২০:৩৯ পিএম

আপডেট : ১৮ আগস্ট ২০২৩ ২১:২০ পিএম

বহিষ্কারের বিজ্ঞপ্তি। প্রবা ফটো

বহিষ্কারের বিজ্ঞপ্তি। প্রবা ফটো

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে সাময়িক বহিষ্কার হয়েছেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজলো ছাত্রলীগের ছয় নেতা। একই সঙ্গে তাদের স্থায়ী বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে।

শুক্রবার (১৮ আগস্ট) বিকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আজাদ হোসেন মৃধা ও সাধারণ সম্পাদক মাসুম শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

সাময়িক বহিষ্কার হওয়া ছাত্রলীগ নেতারা হলেন, কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মোস্তাফিজুর রহমান, হাবিবুর রহমান রানা, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, ইমন সরদার, উপসমাজসেবা বিষয়ক সম্পাদক সোহাগ শরিফ ও নিজামকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. সোহাগ মোল্যা।

কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আজাদ হোসেন মৃধা বলেন, ’জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যু নিয়ে কয়েকজন ছাত্রলীগ নেতা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন। ফলে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে ছয় ছাত্রলীগ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া তাদের স্থায়ীভাবে বহিষ্কারের জন্যও সুপারিশ করা হয়েছে।’

জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যা বলেন, ’সাঈদীকে নিয়ে স্ট্যাটাস দিয়ে ওই ছয় নেতা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। ছাত্রলীগ শেখ মুজিব ও শেখ হাসিনার আদর্শে আদর্শিত। সেখানে আদর্শ বিচ্যুতি কোনো ঘটনা ঘটলে, আদর্শের সঙ্গে কোনো সাংঘর্ষিক ঘটনা ঘটলে তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব। মুক্তিযুদ্ধের আদর্শ নিয়ে আমরা যে রাজনীতি করি, সেই জায়গায় সাংঘর্ষিক হয়েছে। যার কারণে তাদের সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া তাদের স্থায়ীভাবে বহিষ্কারের জন্যও সুপারিশ করা হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা