× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অর্থমন্ত্রীর জন্য ভোট চাওয়া সেই ওসি প্রত্যাহার

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩ ১৬:৪৯ পিএম

আপডেট : ১৮ আগস্ট ২০২৩ ১৮:০৩ পিএম

নাঙ্গলকোট উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন নাঙ্গলকোর্ট থানার ওসি মো ফারুক হোসেন। ছবি : সংগৃহীত

নাঙ্গলকোট উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন নাঙ্গলকোর্ট থানার ওসি মো ফারুক হোসেন। ছবি : সংগৃহীত

অর্থমন্ত্রী ও কুমিল্লা-১০ (নাঙ্গলকোট, সদর দক্ষিণ ও লালমাই) আসনের সংসদ সদস্য আ হ ম মুস্তফা কামালের জন্য ভোট চাওয়া নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) কুমিল্লার পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে তাকে প্রত্যাহার করা হয়। বিষয়টি শুক্রবার সামনে আসে।

এর আগে ১৫ আগস্ট নাঙ্গলকোট উপজেলা সম্মেলন কক্ষে জাতীয় শোক দিবসের আলোচনা সভার আয়োজন করে নাঙ্গলকোট উপজেলা প্রশাসন। ওই সভায় অর্থমন্ত্রীর জন্য ভোট চেয়ে ওসি ফারুক বলেন, ‘নাঙ্গলকোটের মানুষ গণহারে উনাকে (আ হ ম মুস্তফা কামাল) আবারও নির্বাচিত করবেন। এটা আমার দিক থেকে আপনাদের কাছে মিনতি। আসলে মাননীয় অর্থমন্ত্রী নাঙ্গলকোটের এত উন্নয়ন করেছেন। নাঙ্গলকোটের অনেক এলাকায় রাস্তাঘাটও ছিল না, বিদ্যুৎ ছিল না। উনি যখন আসলেন, তখন আপনাদের মন জয় করলেন এবং আপনাদের উন্নয়নের শিখরে পৌঁছে দিলেন।’

ওসি ফারুক হোসেনের বক্তব্যের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে আলোচনা-সমালোচনা হয়। ঘটনার দুদিন পর ১৭ আগস্ট ওসি ফারুক হোসেনকে নাঙ্গলকোট থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

একই আদেশে নাঙ্গলকোট থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্ব দেওয়া হয়েছে দেবাশীষ চৌধুরীকে। তিনি কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লার এসপি আব্দুল মান্নান বলেন, ‘এটা নিয়মিত বদলিরই একটি অংশ। এ ছাড়া ফারুকের ওই থানায় ২১ মাস হয়ে গেছে। আমরা একজন ওসিকে থানায় দেড় বছরের মতো রাখি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা