× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত

খুলনা অফিস

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩ ১৫:৪৯ পিএম

আপডেট : ১৭ আগস্ট ২০২৩ ১৭:৫৮ পিএম

খুলনা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ব্যবসায়ী ও মেডিকেলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কর্মবিরতিতে যাওয়া ইন্টার্ন চিকিৎসকরা আন্দোলন স্থগিত করেছেন। বৃহস্পতিবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে কর্মবিরতি সাময়িক স্থগিতের ঘোষণা দেন তারা।

মেডিকেল কলেজ ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শামসুজ্জোহা সজীব প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমাদের তিন দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। আশ্বাসের ভিত্তিতে এবং কর্মবিরতিতে রোগীদের দুর্ভোগ বিবেচনায় কর্মবিরতি স্থগিত করেছি।’

ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতির ঘোষণা দিলেও ওষুধ ব্যবসায়ীরা এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের উপর ঘটনায় জড়িতদের গ্রেপ্তার, শাস্তি ও ব্যবসায়ীদের নিরাপত্তার দাবিতে ওষুধ দোকান বন্ধ রেখে ধর্মঘট করছিলেন।

ঘটনার সূত্রপাত সোমবার রাতে। মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দাবি, ওই রাতে মেসার্স বিপ্লব মেডিসিন কর্নার থেকে শিক্ষার্থী সবুজ সরকার ওষুধ কিনতে যান। দোকানদার অতিরিক্ত মূল্য চাওয়ায় তিনি প্রতিবাদ করলে তাকে লাঞ্ছিত করা হয়। পরে অন্য শিক্ষার্থী গিয়ে এ বিষয়ে জানতে চাইলে দোকানদাররা জড়ো হয়ে বহিরাগতদের সহায়তায় তাদের ওপর হামলা করে। ওষুধ ব্যবসায়ী ও বহিরাগতদের হামলায় ২০ শিক্ষার্থী আহত হয়।

অপরদিকে ওষুধ দোকানদার এমডি রহমান ও সাখাওয়াত হোসেন বলেন, মেডিকেলের এক শিক্ষার্থী ৭০ টাকার ওষুধ কেনার পর ২০ শতাংশ কমিশন চেয়েছিল। দোকানদার কমিশন দিতে রাজি না হওয়ায় দুজন বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে মেডিকেল কলেজের হল থেকে শিক্ষার্থীরা এসে দোকানে ভাঙচুর চালায়। এতে বিপ্লবের দোকানসহ আশপাশের কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।

দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার দুপুর থেকে কর্মবিরতিতে যান ইন্টার্ন চিকিৎসকরা। পরদিন বুধবার সকাল থেকে হাসপাতালের সামনের ব্লু স্কয়ার মার্কেটের ওষুধ ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা