× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাদ্যবান্ধব কর্মসূচি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য উদ্যোগ : খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩ ১৪:৪২ পিএম

আপডেট : ১৭ আগস্ট ২০২৩ ১৫:৪১ পিএম

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ফাইল ফটো

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ফাইল ফটো

খাদ্যবান্ধব কর্মসূচির মতো মহৎ কিছু পৃথিবীতে নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

তিনি বলেন, ‘এই কর্মসূচি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য উদ্যোগ। নিন্মআয়ের মানুষ সরাসরি এ কর্মসূচি থেকে উপকৃত হচ্ছে। পৃথিবীর কোথাও এমন মহৎ কর্মসূচি নেই।’

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলা সদরে আকস্মিক খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘জনসাধারণের সুবিধার কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ১৫ টাকা কেজিতে খাদ্য বান্ধব কর্মসূচির চাল দেওয়া হচ্ছে। ডিজিটাল কার্ডের মাধ্যমে এ কার্যক্রম চলছে। একসঙ্গে দুই মাসের অর্থাৎ ৬০ কেজি চাল দেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘খাদ্য গুদামে রেকর্ড পরিমাণ খাদ্য মজুদ আছে। কোনো ধরনের সংকট নেই। অভ্যন্তরীণ উৎস থেকে অতিরিক্ত আরও দুই লাখ টন চাল আমরা সংগ্রহ করতে যাচ্ছি। প্রয়োজনে মজুদ আরও বাড়াতে উদ্যোগ নেওয়া হবে।’

এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ তানভীর রহমান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল খালেক, প্রচার সম্পাদক রণজিৎ সরকার ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পারভেজ আনোয়ার উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা