× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজারহাটে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রাম সংবাদদাতা

প্রকাশ : ১১ অক্টোবর ২০২২ ১৭:৫১ পিএম

আপডেট : ১২ অক্টোবর ২০২২ ১০:৪১ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কুড়িগ্রামের রাজারহাটে পূজার ছুটি কাটাতে মায়ের সঙ্গে মামাবাড়ি গিয়ে পুকুরে ডুবে অর্থচন্দ্র নামে দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার সোনাবর গ্রামে বাড়ির পাশের পুকুরে পড়ে মারা যায় সে।

মৃত অর্থচন্দ্র ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গজের কুটি গ্রামের কমল রায়ের ছেলে।

মৃত শিশুর পরিবার জানায়, পাঁচ দিন আগে মায়ের সঙ্গে মামাবাড়ি বেড়াতে যায় অর্থচন্দ্র। আজ সকালে বাড়ির পাশে খেলছিল সে। হঠাৎ তাকে দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে তাকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রবা/ইউরি/জেও

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা