কুড়িগ্রাম সংবাদদাতা
প্রকাশ : ১১ অক্টোবর ২০২২ ১৭:০৭ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২২ ১০:৩৫ এএম
কুড়িগ্রামে আন্তর্জাতিক দাতা সংস্থা ইউএন ওমেন ও স্থানীয় বেসরকারি সংগঠন এএফএডির উদ্যোগে স্বামীপরিত্যক্তা, নারী পরিবার প্রধান, প্রতিবন্ধী ও হতদরিদ্রদের নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে ঘোগাদহ ইউনিয়ন পরিষদ হলরুমে ২৭৫টি পরিবারকে ৪ হাজার ৫০০ করে মোট ১২ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আবদুল মালেক সরকার, ইউএন ওমেনের প্রতিনিধি এথেনা, প্রোগ্রাম অফিসার প্রিয়দর্শিনী অভি, এএফএডি সংস্থার নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন, সাংবাদিক হুমায়ুন কবির সূর্যসহ অনেকে।
প্রবা/ইউরি/জেও