× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাবনার ৩ উপজেলায় জামায়াত-শিবিরের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

ঈশ্বরদী, ভাঙ্গুড়া ও সাঁথিয়া (পাবনা) প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩ ২০:০৫ পিএম

আপডেট : ১৬ আগস্ট ২০২৩ ২০:৩০ পিএম

সাঁথিয়ায় পুলিশের অভিযানে জামায়াত-শিবরের ৯ জন গ্রেপ্তার। প্রবা ফটো

সাঁথিয়ায় পুলিশের অভিযানে জামায়াত-শিবরের ৯ জন গ্রেপ্তার। প্রবা ফটো

পাবনার তিন উপজেলা থেকে বৈঠক চলাকালে জামায়াতে ইসলাম ও বাংলাদেশ ছাত্র শিবিরের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ককটেল, বিস্ফোরক দ্রব্য ও জিহাদি বই জব্দ করা হয়েছে। বুধবার (১৬ আগস্ট) জেলার ঈশ্বরদী, ভাঙ্গুড়া ও সাঁথিয়া উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ঈশ্বরদী: ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের শেখের দাইড় প্রাথমিক বিদ্যালয় থেকে জমায়াত-শিবিরের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার নেতারা হলেন- ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ইউপি সদস্য মাওলানা ফরিদ আহমেদ, মুলাডুলি ইউনিয়নের ডা. মজিবার রহমান, আল মামুন, পাকশী ইউনিয়নের শাহান আলী, সলিমপুর ইউনিয়নের মজিদ পাঠান, আজিজ পাঠান, আব্দুল বাতেন, দাশুড়িয়া ইউনিয়নের হাফেজ ইমতিয়াজ, গোলাম মোস্তফা, শামীম আহমেদ ও ঈশ্বরদী পৌর সভার ৬ নম্বর ওয়ার্ডের সুজন আলী। 

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) বিপ্লব কুমার গোস্বামী বলেন, জামায়াত-শিবিরের ১৫-২০ নেতাকর্মী নাশকতা পরিকল্পনার বৈঠক করার সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে বিভিন্ন জিহাদি বই ও বিস্ফোরক দ্রব্য জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।

ভাঙ্গুড়া: ভাঙ্গুড়ার জামাতের আমীরসহ ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- উপজেলা জামাতের আমির অধ্যাপক আলী আজগর, আব্দুল আজিজ, মাওলানা আব্দুর রহিম, আফসার আলী, আল আমিন, ইসমাইল হোসেন।ভাঙ্গুড়া থানার ওসি মো. রাশিদুল ইসলাম জানান, সাঈদীর গায়েবানা জানাজার মাধ্যমে সরকার বিরোধী ষড়যন্ত্র লিপ্ত হবে। গোপন সূত্রে জানতে পেরে বুধবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

সাঁথিয়া: সাঁথিয়ায় গোপন বৈঠক চলাকালে জামায়াত-শিবিরের নয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈঠক থেকে সাতটি ককটেল উদ্ধার করা হয়েছে।

তারা হলেন, উপজেলার হলুদঘর গ্রামের আলাউদ্দিন, মেহেদি হাসান, মাছখালি গ্রামের আব্দুল করিম, নন্দনপুর গ্রামের আলী মর্তুজা, করমজা মল্লিকপাড়া গ্রামের হারুন অর রশিদ, মরিচপুরান গ্রামের শরিফুল ইসলাম, করমজা সরদারপাড়া গ্রামের ড. মোহাম্মদ আব্দুল্লাহ, শহীদনগর বাবুপাড়া গ্রামের রোস্তম শেখ, বেড়া উপজেলার শানিলা সাহাপাড়া গ্রামের মোহাম্মদ আলী জিন্নাহ।

সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার নেতাকর্মীরা সরকারকে উৎখাতে গোপন বৈঠক করছিল। আসামিদের বিরুদ্ধে বিশেষ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা