× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাঈদীকে নিয়ে ফেসবুকে পোস্ট : তিন ছাত্রলীগ নেতা বহিষ্কার

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩ ২০:০৫ পিএম

আপডেট : ১৬ আগস্ট ২০২৩ ২০:২৮ পিএম

অব্যাহতি পাওয়া তিন ছাত্রলীগ নেতা। ছবি : সংগৃহীত

অব্যাহতি পাওয়া তিন ছাত্রলীগ নেতা। ছবি : সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে পোস্ট দেওয়ায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার তিন ছাত্রলীগ নেতাকে বহিষ্কার (দায়িত্ব থেকে অব্যাহতি) করা হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম আসিফুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

অব্যাহতি পাওয়া তিন ছাত্রলীগ নেতা হলেন, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গাজী আমজাদ ও মো. তাউসিফ এবং উপদপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া অসাম্প্রদায়িক চেতনা বহন করা একটি সংগঠন। এই সংগঠনে নীতি-আদর্শ ভুলে নৈতিক অবক্ষয় হওয়া কারও স্থান নেই। সাম্প্রতিক সময়ে নীতি-আদর্শ ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে উপজেলার তিনজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আসিফুর রহমান চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ’উপজেলা ছাত্রলীগের তিন নেতা রাজাকার সাঈদীর মৃত্যুর পর ফেসবুকে শোকবার্তা দিয়ে নিজেদের প্রমাণ করেছেন ছাত্রলীগ তাদের আদর্শ হতে পারে না। তাই উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের দায়ভার উপজেলা ছাত্রলীগ বহন করবে না। তাদের স্থায়ী বহিষ্কার করার জন্য দক্ষিণ জেলা ছাত্রলীগ বরাবর লিখিত জানানো হয়েছে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা