× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রায়পুরে শিক্ষার্থীদের যোগব্যায়াম ও মেডিটেশন বিষয়ক কর্মশালা

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩ ১৯:৩৯ পিএম

আপডেট : ১৬ আগস্ট ২০২৩ ২২:০৬ পিএম

কর্মশালায় বক্তব্য দেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অন্জন দাশ। প্রবা ফটো

কর্মশালায় বক্তব্য দেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অন্জন দাশ। প্রবা ফটো

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, শুদ্ধাচার, মেধা ও প্রজ্ঞা বৃদ্ধির লক্ষ্যে যোগব্যায়াম ও মেডিটেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৬ আগস্ট) রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অন্জন দাশের পরিকল্পনা ও কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় চরপাতা এস.এইচ.এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

অন্জন দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ।

অন্জন দাশ বলেন, ব্যায়াম একটি স্বাস্থ্যকর জীবনধারার অপরিহার্য দিক। শিক্ষার্থীসহ সব বয়সের ব্যক্তিদের জন্য এর অনেক সুবিধা রয়েছে। সারাদিন স্কুল, কলেজ ও প্রাইভেটের ক্লাসের মধ্যে ব্যায়াম করার জন্য সময় বের করা চ্যালেঞ্জ হতে পারে।

তিনি বলেন, দৈনন্দিন রুটিনে নিয়মিত ব্যায়াম অন্তর্ভুক্ত করা শারীরিক এবং মানসিক সুস্থ থাকার ওপর গভীর প্রভাব ফেলতে পারে। ব্যায়াম শুধুমাত্র আমাদের শরীরকে সুস্থ করে না, এটি আমাদের মস্তিষ্ককেও সুস্থ করে তোলে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা