× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফরিদপুরে ভাবিকে ‘কুপিয়ে হত্যা করল দেবর’

ফরিদপুর প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩ ১৮:৫৪ পিএম

আপডেট : ১৬ আগস্ট ২০২৩ ২০:৪০ পিএম

কোতয়ালী থানা। ছবি : সংগৃহীত

কোতয়ালী থানা। ছবি : সংগৃহীত

ফরিদপুর শহরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে। মঙ্গলবার (১৫ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে শহরের পূর্ব কমলাপুর লালের মোড় এলাকার এ ঘটনায় কোতয়ালী থানায় একটি মামলা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, বড় ভাই আ. রাজ্জাক মিয়ার সঙ্গে ছোট ভাই আ. রব মিয়ার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। এ নিয়ে মঙ্গলবার বিকালে আ. রব তার বড় ভাইয়ের স্ত্রী মাজেদা পারভীনের কাছে টাকা চান। মাজেদা পারভীন টাকা দিতে অস্বীকৃতি জানালে আ. রব ভাবিকে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। আহত অবস্থায় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মাজেদা পারভীন মারা যান।

নিহতের ছেলে রুহুল আমিন অভিযোগ করে বলেন, আমার চাচা তার সব সম্পত্তি বিক্রি করে দিয়েছেন। আমার বাবা তাকে দুই শতাংশ জমি দিয়ে যান। পরে সেই জমিও আমার মায়ের কাছে বিক্রি করে দেন চাচা। কিছুদিন আগে জমির সব টাকা পরিশোধ করে দেওয়া হয়। তারপরও চাচা আমার মায়ের কাছে টাকা চান। আমার মা টাকা দেওয়া হয়ে গেছে বললে, তিনি ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে মাকে কুপিয়ে পালিয়ে যান। 

ওসি জলিল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আলামত জব্দ করা গেলেও আসামিকে ধরা যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা