বান্দরবান প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩ ১১:৩৯ এএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৩ ১২:৫৬ পিএম
বান্দরবানের লামায় মাতামুহুরী নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ছাগলখাইয়া এলাকার মাতামুহুরী নদী থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ এ তথ্য নিশ্চিত করে জানান, মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। তার আনুমানিক বয়স ৪৮ বছর।
ওসি বলেন, আজ সকালে উপজেলার ছাগলখাইয়ার মাতামুহুরী নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
মৃতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।