× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বান্দরবানে ওয়ালটন প্লাজার দুই কর্মীকে অপহরণের অভিযোগ

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩ ২২:০২ পিএম

আপডেট : ১৫ আগস্ট ২০২৩ ২২:৪৬ পিএম

বাএমং মারমা এবং পাইচিং মং মারমা। প্রবা ফটো

বাএমং মারমা এবং পাইচিং মং মারমা। প্রবা ফটো

বান্দরবানে বকেয়া কিস্তি উত্তোলন করতে গিয়ে ওয়ালটন প্লাজার দুই বিক্রয় প্রতিনিধি অপহরণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৫ আগস্ট) বিকালে বান্দরবান সদর উপজেলা জামছড়ি ইউনিয়ন বাঘমারা এলাকায় এ ঘটনা ঘটে।

অপহৃতরা হলেন- বান্দরবানের লামা গজালিয়া ইউনিয়নের গান্ধ্যা পাড়া এলাকার মগনু সিং

মারমার ছেলে বাএমং মারমা ও রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার থোয়াইপ্রু মং মারমার ছেলে পাইচিং মং মারমা। তারা দুজনেই ওয়ালটন প্লাজা বান্দরবান শাখায় কর্মরত ছিলেন।

ওয়ালটন প্লাজার বান্দরবান শাখার ম্যানেজার মো. নুরুল ইসলাম খান সুমন বিষয়টি অপহরণ দাবি করে বলেন, ‘সকাল ১০টায় বাগমারা এলাকায় মাসিক বকেয়া কিস্তি আদায়ের জন্য গেলে সন্ধ্যা পর্যন্ত তাদের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। পরে আজ সন্ধ্যা ৭টার দিকে অপরিচিত নাম্বার থেকে ফোন করে বলে, আপনারা কার অনুমতি নিয়ে এলাকায় ব্যবসা করছেন? আমি বলেছি, আমরা ব্যবসা করছি না, চাকরি করছি। এরপর অপর প্রান্ত থেকে বলা হয়, আপনার দুই কর্মী আমাদের হেফাজতে আছে। এই কথা বলে সংযোগ কেটে দেন। এরপর থেকে ওই নাম্বারটি বন্ধ রয়েছে।’

বান্দরবান সদর থানার পরিদর্শক শহীদুল ইসলাম জানান, অপহরণের বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা