× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাকেরগঞ্জে জাতীয় শোক দিবস পালন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩ ২১:০৭ পিএম

আপডেট : ২৯ আগস্ট ২০২৩ ২২:২৩ পিএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোকমিছিল বের করা হয়। প্রবা ফটো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোকমিছিল বের করা হয়। প্রবা ফটো

বরিশালের বাকেরগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এ কর্মসূচি পালন করে।

শোক দিবস উপলক্ষে সকাল ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে শোক সভা হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও জাতির জনক বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের আজীবন সদস্য মেজর জেনারেল (অব.) আবদুল হাফিজ মল্লিক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্রলীগের সাবেক সভাপতি  ও বিটিআরসির ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ ঝন্টু, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা। উপজেলা আওয়ামী লীগ সভাপতি শামসুল আলম চুন্নু, উপজেলা ভাইস চেয়ারম্যন মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া এবং সহকারী কমিশনার ভূমি আবুজর মো. ইজাজুল হক।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাফিজুল ইসলাম নান্না, যুগ্ম সাধারণ সম্পাদক অমল চন্দ্র দাশ শিবু, সৈয়দ মোজাম্মেল, সাংগঠনিক সম্পাদক অধ্যাক্ষ স্বপন দাস, সদস্য শওকত হোসেন সিকদার। পৌর আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান জোমাদ্দার। উপজেলা শ্রমিক লীগ সভাপতি আবুল কালাম ডাকুয়া, যুবলীগ সাধারণ সম্পাদক মোকলেসুর রহমান, পৌর যুবলীগ সভাপতি খন্দকার জিয়াউর রহমান রিপন ও ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া প্রমুখ।

বাকেরগঞ্জ সরকারি কলেজ হলরুমে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে ১৫ আগস্টের সকল শহীদের জন্য দোয়া করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা