× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেসবুকে ‘বিতর্কিত’ পোস্ট, শিবির নেতাকে পেটাল ছাত্রলীগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩ ১৯:৫৩ পিএম

আপডেট : ১৫ আগস্ট ২০২৩ ২০:২৯ পিএম

মারধরের শিকার সোহেল রানা। প্রবা ফটো

মারধরের শিকার সোহেল রানা। প্রবা ফটো

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জাতীয় শোক দিবস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘বিতর্কিত’ পোস্ট দেওয়ার অভিযোগে শিবিরের সাবেক এক নেতাকে পিটিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। 

মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে। মারধরের শিকার সোহেল রানা ভোলাহাট উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ছিলেন।

সোহেল রানার স্বজনরা জানান, ফেসবুকে একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতাকর্মীরা সোহেল রানাকে মারধর করেন। এলোপাতাড়ি মারধর ও লাঠির আঘাতে তার মাথা ফেটে গেছে। শরীরের অন্যান্য স্থানেও আঘাতের চিহ্ন রয়েছে। 

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব জানান, ফেসবুকে সোহেল রানা ১৫ আগস্টকে নিয়ে বিতর্কিত স্ট্যাটাস দেন। তার স্ট্যাটাসে আরেকটি ১৫ আগস্টের ইঙ্গিত করা হয়। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় কর্মীরা তাকে মারধর করেছে। এমন স্ট্যাটাস দিয়ে সোহেল রানা গর্হিত কাজ করেছেন বলেও মন্তব্য করেন তিনি। 

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, মারধরের ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। তবে তিনি ঘটনা শুনেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা