× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় শোক দিবসে বগুড়ায় দোকান পেলেন ১০ ভিক্ষুক

বগুড়া অফিস

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩ ১৫:৩৩ পিএম

আপডেট : ১৫ আগস্ট ২০২৩ ১৫:৩৪ পিএম

জাতীয় শোক দিবসে বগুড়ায় দোকান পেলেন ১০ ভিক্ষুক। প্রবা ফটো

জাতীয় শোক দিবসে বগুড়ায় দোকান পেলেন ১০ ভিক্ষুক। প্রবা ফটো

স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে বগুড়ায় ১০ ভিক্ষুককে বিকল্প কর্মসংস্থান ও পুনর্বাসন করার লক্ষ্যে দোকানঘর উপহার দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে বগুড়া জিলা স্কুল প্রাঙ্গণে জেলা সমাজসেবা অধিদপ্তর এ আয়োজন করে। জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দোকানঘরগুলো হস্তান্তর করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু।

অনুষ্ঠানে বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, বীর মুক্তিযোদ্ধা ও জেলার সাবেক কমান্ডার মো. রুহুল আমিন বাবলু ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবু সাইদ কাওছার রহমান উপস্থিত ছিলেন। 

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবু সাইদ কাওছার রহমান বলেন, ভিক্ষুকদের কর্মসংস্থান ও পুনর্বাসনের জন্য বর্তমান সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সেই কর্মসূচির অংশ হিসেবে চলতি বছর ২৭ জন ভিক্ষুককে পুর্নবাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে জাতীয় শোক দিবস উপলক্ষে তিন উপজেলার ১০ জনকে দোকানঘর হস্তান্তর করা হলো। পর্যায়ক্রমে বাকিদেরও এর আওতায় আনা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা