জাতীয় শোক দিবস
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩ ১৪:০০ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৩ ১৮:৫৯ পিএম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রবা ফটো
স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পক্ষে এই আয়োজন করে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো।
মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে সভাস্থল রূপগঞ্জের পূর্বাচল উপশহরের বাণিজ্য মেলা মাঠে দেখা যায়, হাজার-হাজার মানুষের উপস্থিতি। সভাস্থল যেন পরিণত হয় জনসমুদ্রে।
এদিন সকাল ৯টা থেকে রূপগঞ্জ উপজেলার ভুলতা, রূপগঞ্জ, গোলাকান্দাইল, মুড়াপাড়া, ভোলাব, দাউদপুর, কায়েতপাড়া ইউনিয়ন এবং কাঞ্চন ও তারাবো পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বাণিজ্য মেলা মাঠে জড়ো হতে থাকেন। মোটরসাইকেল, লেগুনা, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, ব্যাটারিচালিত অটোরিকশাসহ বিভিন্ন বাহনের বহর নিয়ে হাজারও মানুষ উপস্থিত হন।
-64db3074af010.jpg)
আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা ও শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শাহজাহান ভূঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য ও রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের মুখপাত্র শেখ সাঈদ, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ব্যারিস্টার খান মোহাম্মদ শামিম আজিজ, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কামাল হোসেন কমল, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফয়সাল হোসেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি আবুল বাশার টুকু, কাঞ্চন পৌরসভার মেয়র আলহাজ রফিকুল ইসলাম রফিক, তারাবো পৌরসভার সাবেক মেয়র মাহবুবুর রহমান খান, দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার, ভুলতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু দাউদ মোল্লা, তরুণ শিল্পো দ্যোক্তা ও আওয়ামী লীগ নেতা তারিকুল ইসলাম মোগল, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম মাঞ্জু, আবু হোসেন ভূইয়া রানু, বলবা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা তাইবুর রহমান।
-64db308519274.jpg)
সঞ্চালনায় ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম খোকন ও রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজুর রহমান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রূপগঞ্জ উপজেলা যুবলীগের কার্যকরী সদস্য ও রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য রিটন প্রধান।
এ ছাড়াও উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন খান, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম সফিক, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মহিউদ্দিন মেম্বার, ভুলতা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আলী মাস্টার প্রমুখ।