× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোর আধুনিকায়ন করেছে সরকার : হুইপ গিনি

গাইবান্ধা প্রতিবেদক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩ ১৮:২৫ পিএম

আপডেট : ১৪ আগস্ট ২০২৩ ২০:৪৯ পিএম

বক্তব্য রাখছেন জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি। প্রবা ফটো

বক্তব্য রাখছেন জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি। প্রবা ফটো

দেশের সব সেক্টরে উন্নয়নের ছোঁয়া লেগেছে জানিয়ে জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি বলেছেন, বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে ব্যাপক কাজ করেছে সরকার। দেশের সরকারি-আধা সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভবন নির্মাণ করে দিয়েছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের আধুনিকায়ন করা হবে।

সোমবার (১৪ আগষ্ট) দুপুরে গাইবান্ধা সদরের লক্ষীপুর ইউনিয়নের লেংগাবাজার বিএস উচ্চ বিদ্যালয়ের ভবন উদ্ধোধন শেষে তিনি এসব কথা বলেন।

মাহাবুব আরা বেগম গিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে যতো উন্নয়ন হয়েছে এর আগে কোনো সরকার এতো পরিমাণ উন্নয়ন করতে পারেনি। তাই দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আবারও আওয়ামী লীগকে ভোট দিবে।

এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা শিক্ষাপ্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বেলাল হোসেন, বালাআটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সদর উপজেলার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, হাট লক্ষীপুর আবুল কাশেম দাখিল মাদ্রাসার সুপার আবুল কাশেম, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আখলাখ হোসেন প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা