× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রেমিকাকে বিক্রি করা সেই প্রেমিক গ্রেপ্তার

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩ ১৪:৩৮ পিএম

আপডেট : ১৪ আগস্ট ২০২৩ ২২:৫০ পিএম

গ্রেপ্তার লোকমান মিয়া। প্রবা ফটো

গ্রেপ্তার লোকমান মিয়া। প্রবা ফটো

শেরপুরের শ্রীবরদীতে তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে যৌনপল্লীতে বিক্রি করা সেই প্রেমিককে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (১৪ আগস্ট) রাতে রাজধানীর বিমানবন্দর থানাধীন দক্ষিণখান এলাকা থেকে প্রেমিক লোকমান মিয়াকে গ্রেপ্তার করা হয়। 

লোকমান মিয়া শেরপুর সদর উপজেলার চরশেরপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

সোমবার র‍্যাব-১৪, সিপিসি-১ (জামালপুর) ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, ভুক্তভোগীর বাবা-মা ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। দুই বছর আগে ঝিনাইগাতীতে ওই তরুণীর বিয়ে হলেও বনিবনা না হওয়ায় বাবা-মায়ের সঙ্গে ঢাকায় থাকতেন। ঢাকায় থাকাকালে লোকমানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। বিষয়টি পরিবার জানতে পেরে তরুণীকে গ্রামের বাড়ি শ্রীবরদীর খড়িয়া কাজিরচরে পাঠিয়ে দেয়। কিন্তু লোকমান সেখানেও যাতায়াত শুরু করেন। তরুণীর পরিবার বিষয়টি জানতে পেরে লোকমানকে নিষেধ করলে গত ২০ জুন তরুণীকে নিয়ে পালিয়ে যান লোকমান। খোঁজাখুঁজির একপর্যায়ে গত ৫ আগস্ট অজ্ঞাতনামা ব্যক্তির তরুণীর মায়ের মোবাইলে আসা ফোনের সূত্র ধরে জানা যায় লোকমান তরুণীকে জামালপুরের দয়াময়ী মোড় যৌনপল্লীতে বিক্রি করেছেন। ভুক্তভোগীর মায়ের অভিযোগে অভিযান চালিয়ে গত বুধবার রাতে জামালপুর যৌনপল্লী থেকে তরুণীকে উদ্ধার করে শ্রীবরদী থানা পুলিশ। লোকমানকে শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা