× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দুই কংগ্রেসম্যানের শ্রদ্ধা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩ ১২:৫০ পিএম

আপডেট : ১৪ আগস্ট ২০২৩ ১৩:২০ পিএম

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দুই কংগ্রেসম্যানের শ্রদ্ধা

ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যান ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন।

রবিবার (১৩ আগস্ট) পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে কংগ্রেসম্যান এড কেইস ও রিচার্ড ম্যাকরমিক তাদের চার দিনের আনুষ্ঠানিক সফর শুরু করেন। এ সময় দুই কংগ্রেস সদস্যদের সঙ্গে তাদের স্ত্রীরাও ছিলেন।  

কংগ্রেসম্যানরা জানান, বঙ্গবন্ধুর মতো এমন একজন ব্যক্তিত্ব হারানো বাংলাদেশের জন্য সত্যিই একটি বড় ট্র্যাজেডি।

পরে ওইদিন দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন কংগ্রেসম্যান এড কেইস ও রিচার্ড ম্যাকরমিক।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুজন সদস্য শনিবার চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন। এদের একজন ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য এড কেইস ও অপরজন রিপাবলিকান পার্টির রিচার্ড ম্যাকরমিক।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা