× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাকেরগঞ্জে র‌্যাব পরিচয়ে চাঁদাবাজি, আটক ১

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩ ২২:৩১ পিএম

বাকেরগঞ্জে র‌্যাব পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে মো. নাছির নামে একজনকে আটক করেছে পুলিশ। প্রবা ফটো

বাকেরগঞ্জে র‌্যাব পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে মো. নাছির নামে একজনকে আটক করেছে পুলিশ। প্রবা ফটো

বরিশালের বাকেরগঞ্জে র‌্যাব পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে মো. নাছির নামে একজনকে আটক করেছে পুলিশ। রবিবার (১৩ আগস্ট) উপজেলার কালীগঞ্জ বাজার থেকে তাকে আটক করা হয়। আটক নাছির বরিশাল সিটি কর্পোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের সৈয়দ মাইন উদ্দিনের ছেলে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘র‌্যাব পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে নাছিরকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলেই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কালীগঞ্জ বাজারের অটোরিকশা গ্যারেজ মালিক শহীদ মৃধা বলেন, একমাস আগে র‌্যাব পরিচয়ে মো. নাছির ও সুমন মল্লিক পাঁচ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করলে মাথায় পিস্তল ঠেকিয়ে একপর্যায়ে ৪০ হাজার টাকা নিয়ে যান। এর কিছুদিন পর ৩৫ হাজার টাকা নেন। পরে আজ (রবিবার) সকালে এসে ৫০ হাজার টাকা দাবি করেন। আচারণে সন্দেহ হলে তাদের বাসায় বসতে বলে স্থানীয় লোকজনদের খবর দেই। স্থানীয় লোকজনের তোপের মুখে সুমন পালিয়ে যায়। পরে পুলিশে খবর দিলে নাছিরকে আটক করে থানায় নিয়ে যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা