× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিগারেটের প্যাকেট বদলে না দেওয়ায় থানায় নিয়ে ‘নির্যাতন’, ২ পুলিশ সদস্য ক্লোজড

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩ ১৭:০৩ পিএম

আপডেট : ১৩ আগস্ট ২০২৩ ১৭:৩৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ফরিদপুরে সিগারেটের প্যাকেট বদলে না দেওয়ায় থানা নিয়ে নির্যাতনের ঘটনায় চরভদ্রাসন থানার দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। রবিবার (১৩ আগস্ট) পুলিশ হেডকোয়ার্টার্সের এক সংবাদ বিজ্ঞপিতে এ তথ্য জানানো হয়। 

অভিযুক্ত দুই পুলিশ সদস্য হলেন- চরভদ্রাসন থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শিমন খান ও উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম।

ভুক্তভোগী দোকানির নাম আব্দুর রব মোল্যা। চরভদ্রাসন উপজেলা পরিষদের সামনে একটি ফাস্টফুডের দোকান রয়েছে তার।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিগারেটের প্যাকেট বদলে না দেওয়ার জেরে সৃষ্ট অপ্রীতিকর ঘটনায় ফরিদপুর জেলার চরভদ্রাসন থানায় কর্মরত অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে ঘটনার দিন ৯ আগস্ট ক্লোজড করে ফরিদপুর জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনা তদন্তে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারকে (ক্রাইম অ্যান্ড অপস) প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা, বাংলাদেশ পুলিশ সেবাধর্মী একটি জনবান্ধব প্রতিষ্ঠান। কোনো পুলিশ সদস্যের দুর্নীতি বা অসদাচরণের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন অপেশাদার আচরণের জন্য দায়ী পুলিশ সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর। অপেশাদার আচরণের জন্য দায়ী পুলিশ সদস্যকে কোনো ধরনের ছাড় দেওয়া হয় না।

এ ঘটনা সম্পর্কে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী রব মোল্যা জানান, গত বুধবার দুপুর ১টার দিকে এএসআই শিমন, এসআই ইব্রাহিম ও তাদের সঙ্গে থাকা সাব্বির নামে এক ব্যক্তি দোকানে এসে তাকে পিটিয়ে দোকান থেকে বের করে থানায় নিয়ে যায়। এরপর থানার গারদে আটকে তারা তিনজন তার ওপর অমানবিকভাবে নির্যাতন চালায়। একপর্যায়ে তার কাছে এএসআই শিমন পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করেন।

হঠাৎ তার ওপর এ আক্রমণ কেন? কোনো পূর্বশত্রুতার জের ছিল কি-না প্রশ্নে রব মোল্যা বলেন, ‘আমাকে মারধরের আগের দিন মঙ্গলবার বিকালে এএসআই শিমন দোকানে এসে বিশ শলাকার বড় এক প্যাকেট ব্যানসন সিগারেট বদলে দশ শলাকার করে দুটি ছোট প্যাকেট দিতে বলেন। কিন্তু দোকানে ছোট প্যাকেট না থাকায় সিগারেটের প্যাকেট বদলে দিতে পারিনি। এ সময় আমাকে পরে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায় এএসআই শিমন। পরদিন তারা দোকান থেকে আমাকে এভাবে মারতে মারতে থানায় নিয়ে নির্যাতন করে।’

তিনি আরও বলেন, মি তো অবৈধ ব্যবসা করি না। কিন্তু তাদের ব্যবহার এমন যেন আমি অবৈধ ব্যবসা করি। আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকতাদের কাছে সুবিচার দাবি করছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা