× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বান্দরবানে পাহাড় থেকে পড়ে ট্যুর অপারেটরের মৃত্যু, মরদেহ উদ্ধার

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩ ১৪:২৬ পিএম

আপডেট : ১৩ আগস্ট ২০২৩ ১৫:০৪ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

বান্দরবানের আলীকদমে আতাহার ইসরাক রাফি নামে এক ট্যুর অপারেটরের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৩ আগস্ট) সকালে উপজেলার কুরুকপাতা ইউনিয়নের চাইং প্রা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আতাহার ইসরাক রাফি কক্সবাজার জেলার পেকুয়া এলাকার বাসিন্দা। 

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হোসাইন মো. রায়হান কাজেমী এসব তথ্য  নিশ্চিত করেন। 

তিনি জানান, শনিবার ঢাকা থেকে ২১ জনের একটি ট্যুরিস্ট দলকে বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের স্যামসাং পাড়ার কাছাকাছি চাইং প্রা ঝিরি-ঝরনা দেখাতে নিয়ে যান। এ  সময় তিনি পাহাড়ের ওপর থেকে পড়ে গিয়ে মারা যান। তিনি বিভিন্ন ট্যুরিস্ট দলকে টাকার বিনিময়ে পাহাড়ে ঘুরতে নিয়ে যান। 

তিনি আরও জানান, আলিকদম উপজেলা থেকে ঘটনাস্থল ৪- ৫ ঘণ্টা হাঁটার পথ। এলাকাটি খুবই দুর্গম হওয়ার কারণে গতরাতে খবর পেলেও আজ আতাহার ইসরাক রাফি নামে এক ট্যুর অপারেটরের মরদেহ উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা