প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩ ১৮:১৮ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৩ ১৮:৫৭ পিএম
মোসা. বিলকিছ বেগম। ছবি : সংগৃহীত
সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতির আব্দুল্লাহপুর কেন্দ্রের সুপারভাইজার মো. আব্দুল মান্নানের মা মোসা. বিলকিছ বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৮টায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮০ বছর।
বিলকিছ বেগম তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
প্রতিদিনের বাংলাদেশ পরিবার মরহুমার আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।