× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাগেরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৩ ১৬:৪৭ পিএম

আপডেট : ১২ আগস্ট ২০২৩ ১৭:৪২ পিএম

বাগেরহাটে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার। প্রবা ফটো

বাগেরহাটে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার। প্রবা ফটো

বাগেরহাটের ফকিরহাটে ডাকাতির প্রস্তুতির সময় আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১২ আগস্ট) দুপুরে বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

এর আগে শুক্রবার রাত ২টার দিকে উপজেলার পিলজঙ্গ ইউনিয়নের কাটাখালী মোড়ের একটি বালুর মাঠ থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্রসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে দুটি মামলা করা হয়েছে। 

জব্দ ডাকাতির সরঞ্জামাদির মধ্যে দেশীয় তৈরি পিস্তল, পুরাতন গুলি, লোহার রড, লোহার চাপাতি, হাতুড়ি, রেঞ্জ, চাকু, প্লাস, হ্যাক্সো ব্লেডের হাতল, গ্যাসের বার্নার, স্ক্রু ড্রাইভার, কাটার, ড্রিল মেশিনে ব্যবহৃত লোহার দণ্ড রয়েছে।

গ্রেপ্তাররা হলেন, বাগেরহাট সদর উপজেলার পাতিলাখালী গ্রামের জালাল শেখ, একই গ্রামের কাদের শেখ, যশোর জেলার অভয়নগর উপজেলার কামরুল ইসলাম, কোতায়ালী থানার হামিদপুর গ্রামের ইকতিয়ার বিশ্বাস এবং নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কুন্দসী গ্রামের জাকির গাজী। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। 

পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এই তথ্যের ভিত্তিতে ডাকাতদের আটক করতে মোল্লাহাট ও ফকিরহাট থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা পুলিশের একাধিক দল কাজ শুরু করে। পরে অভিযান চালিয়ে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির সঙ্গে যুক্ত বলে স্বীকার করেছেন।

আরও তথ্যের জন্য আইনি প্রক্রিয়া শেষে ডাকাতদের রিমান্ডে নেওয়া হবে বলেও জানান পুলিশ সুপার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা