× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাওরে ঘুরতে গিয়ে পর্যটক নিখোঁজ

মধ্যাঞ্চলীয অফিস

প্রকাশ : ১১ আগস্ট ২০২৩ ২৩:৩২ পিএম

আপডেট : ১১ আগস্ট ২০২৩ ২৩:৪৪ পিএম

উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস। প্রবা ফটো

উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস। প্রবা ফটো

কিশোরগঞ্জের মিঠামইন হাওরে ঘুরতে গিয়ে অন্তর চক্রবর্তী নামে ঝালকাঠি জেলার এক পর্যটক নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (১১ আগষ্ট) দুপুর আড়াইটার দিকে নবনির্মিত সেনানিবাসের দক্ষিণপ্রান্তে ঘোড়াউত্রা নদীতে ইঞ্জিনচালিত নৌকা থেকে পড়ে তিনি নিখোঁজ হন।

নৌকার গলুইয়ে বসে গোসল করার সময় তিনি পড়ে যান বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের ডুবুরিদল তাকে উদ্ধারে সন্ধ্যা পর্যন্ত চেষ্টা চালিয়েও সন্ধান পায়নি।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কলিন্দ্র নাথ গোলদার বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্তর চক্রবর্তী ঝালকাঠি জেলার কাঠপট্টি এলাকার উত্তম চক্রবর্তীর ছেলে। তিনি রাজধানীর মহাখালীতে একটি প্রাইভেট কোম্পানির হিসাব রক্ষক হিসাবে কর্মরত ছিলেন।

ওসি কলিন্দ্র নাথ গোলদার বলেন, বন্ধু–বান্ধবদের সঙ্গে শুক্রবারের ছুটির দিনে কিশোরগঞ্জের হাওর এলাকায় ঘুরতে আসেন অন্তর চক্রবর্তী। মিঠামইন হাওর ঘুরে নিকলী ফেরার পথে দুপুর আড়াইটার দিকে নবনির্মিত সেনানিবাসের দক্ষিণপ্রান্তে ঘোড়াউত্রা ঘুরতে আসেন। এ সময় ইঞ্জিনচালিত নৌকার গলুইয়ে বসে গোসল করার সময় পড়ে যান। খবর পেয়ে স্থানীয় পুলিশ ও কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করেও তার সন্ধ্যান পায়নি ডুবুরিদল। রাত হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী বলেন, কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের ডুবুরিদল গিয়ে উদ্ধারে অভিযান চালায়। রাত হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়েছে। ডুবুরিদল ঘটনাস্থলের পাশে অবস্থান করছে। শনিবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান পরিচালনা করবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা