× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইজিবাইক ও বাসের সংঘর্ষে স্বামী-স্ত্রীর মৃত্যু

দিনাজপুর প্রতিবেদক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৩ ১৯:০৬ পিএম

আপডেট : ১১ আগস্ট ২০২৩ ১৯:৩৯ পিএম

সংগৃহীত ফটো

সংগৃহীত ফটো

দিনাজপুর শহরে ইজিবাইক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে এক দম্পতির মৃত্যু হয়েছে। এ সময় ইজিবাইকের চালকসহ গুরুতর আহত হয়েছেন আরও দুজন। আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১১ আগস্ট) বিকাল সোয়া ৪টার দিকে দিনাজপুর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দম্পতি হলেন, দিনাজপুরের পার্বতীপুর উপজেলা চণ্ডিপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিণ সালান্দার আদিবাসী পাড়ার মঙ্গল মুর্মু ও মালতি হালদা।

আহতরা হলেন, ইজিবাইকচালক পার্বতীপুর উপজেলার দুর্গাপুর গ্রামের ধনী শাহের ছেলে মহসিন আলী ও নিহত দম্পতির নাতি বিপ্লব হালদা।

স্থানীয়রা জানায়, নাতি বিপ্লব হালদার বাড়ি থেকে ইজিবাইকে পার্বতীপুরের বাস ধরার জন্য মহারাজা মোড়ের দিকে যাচ্ছিলেন তারা। পথে বাস টার্মিনাল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হয় ইজিবাইকের চালকসহ চারজন। 

স্থানীয়দের সহযোগিতায় তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মঙ্গল মুর্মু ও মালতি হালদাকে মৃত ঘোষণা করেন।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইজিবাইক ও ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। বাসটির চালক ও হেলপার পালিয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা