× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেবীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক

পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৩ ১৭:৪৬ পিএম

আপডেট : ১১ আগস্ট ২০২৩ ১৮:০০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পঞ্চগড়ের দেবীগঞ্জে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে। শুক্রবার (১১ আগস্ট) সকালে উপজেলার চিলাহাটি ইউনিয়নের গাজকাটি এলাকার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

গৃহবধুর নাম তাসমিরা আক্তার। তিনি চিলাহাটি ইউনিয়নের গাজকাটি এলাকার শাহীন ইসলামের স্ত্রী।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) রঞ্জু আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় শোবার ঘর থেকে শরীরের বিভিন্ন ক্ষতসহ মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্বামীকে আটক করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলা প্রস্তুতি চলছে।

নিহতের পরিবার জানান, শাহীনের সাথে তাসমিরার বিয়ে হয়েছে প্রায় ৭ বছর আগে। বৃহস্পতিবার সকালে তাসমিরার স্বামী মারধর করলে বাবার বাড়ি যাওয়ার জন্য বের হয়ে যায়। দুই সন্তানকে নিতে চাইলে শ্বশুরবাড়ির লোকজন দেননি। পরে স্বামী শাহীন চিলাহাটিতে থাকা তাসমিরার বোনকে বিষয়টি জানায়। খবর পেয়ে চিলাহাটি থেকে বাসায় ফিরিয়ে আনে তাকে। বাসায় আসার পর আবারও মারধর করা হয়। শুক্রবার সকালেও তাকে মারধর করা হয়েছে বলে প্রতিবেশীর কাছে শুনেছি। 

পরিবারের দাবি, তাসমিরাকে নির্যাতন করে মেরে ফেলার পর ঝুলিয়ে রাখা হয়েছে। তার শরীরে একাধিক জায়গায় মারধরের চিহ্ন রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা