× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশ দেখে খালের পানিতে ঝাঁপ দেওয়া নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৩ ১২:১৪ পিএম

আপডেট : ১২ আগস্ট ২০২৩ ১৫:১৯ পিএম

নিহত কুদ্দুস সরকার। প্রবা ফটো

নিহত কুদ্দুস সরকার। প্রবা ফটো

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে পুলিশ দেখে প্রেপ্তার এড়াতে খালের পানিতে ঝাঁপ দেওয়া এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শুক্রবার (১১ আগস্ট) সকালে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ওই ব্যক্তির নাম কুদ্দুস সরকার। তিনি বালিগাঁও ইউনিয়নের চাষী বালিগাঁও গ্রামের বাসিন্দা।

টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিব খান কুদ্দুস সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার দিন পুলিশের একটি দল ওই এলাকায় অভিযানে গিয়েছিল। তখন কুদ্দুস পুলিশকে দেখে দৌড় দেন। পুলিশ থামানোর চেষ্টা করলে তিনি তালতলা-গৌরগঞ্জ খালে ঝাঁপ দেন। তখনও পুলিশ তাকে ওপরে উঠে আসতে বলেছিল। তিনি অন্য পাড়ের দিকে সাঁতরে যাওয়ার চেষ্টা করেন। এর পর থেকে তিনি নিখোঁজ। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কুদ্দুসের বিরুদ্ধে থানায় ১৫টির অধিক মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে।

ফায়ার সার্ভিসের ঢাকা হেডকোয়ার্টার্সের স্টেশন অফিসার মো. আবুল খায়ের বলেন, কুদ্দুসের মরদেহ বেতকা এলাকায় ভেসে উঠলে এলাকাবাসী খবর দিলে আমরা গিয়ে উদ্ধার করি।

কুদ্দুস সরকারের মা তহুরা বেগম জানান, কুদ্দুস খালে ঝাঁপ দেওয়ার পর থেকে তার সন্ধান না পেয়ে পরিবারের পক্ষে ৯৯৯ ফোন করলে সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার কার্যক্রম শুরু করে। আমি আমার ছেলেকে চাই, আমার ছেলেকে হারানোর বিচার চাই।

কুদ্দুসের মেয়ে ফাহিমা বলেন, আমার বাবাকে তারা কেন বাঁচাইল না। তারা চাইলে তখন আমার বাবাকে সঙ্গে সঙ্গে খাল থেকে উঠাইতে পারত। তাদের চোখের সামনে আমার বাবা পানিতে ডুইবা গেছে।

স্থানীয়রা জানান, বুধবার বিকালে কুদ্দুসকে ধাওয়া করে টংগিবাড়ী থানা পুলিশের সদস্যরা। পরে পুলিশের ধাওয়া খেয়ে বালিগাঁও বাজারের পাশে তালতলা-ডহরী খালে গ্রেপ্তার এড়াতে ঝাঁপ দেন কুদুস। পদ্মার শাখা নদী হিসেবে পরিচিত খালটি বেশ প্রশস্ত ও প্রবল স্রোত থাকায় তিনি নিখোঁজ হন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা